৪ বড় তারকাকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
যুগান্তর
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৯:৫৭
পাকিস্তান ও বাংলাদেশ সফরে সাদা বলের তিন সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজগুলোর জন্য দল ঘোষণা করেছে অজিরা। এই দলে আছে বিশাল চমক, ৪ বড় তারকাকে ছাড়াই এশিয়া সফরে আসছে দলটি।
৩০ মে থেকে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ দিয়ে শুরু হবে এই সফর। এই সফরে থাকছেন না ৩ অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। এছাড়া এই স্কোয়াডে বড় চমক গ্লেন ম্যাক্সওয়েলের না থাকা।