You have reached your daily news limit

Please log in to continue


মমতার প্রস্থানে তিস্তাচুক্তির বাধা কি দূর হলো

কয়েক দশক ধরে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্কোন্নয়নে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাধা হিসাবে কাজ করেছে, তার মধ্যে অন্যতম ছিল মাত্র একটি রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি দিয়ে ভারতের বাংলাদেশকে দেখা। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে, যা দেড় যুগেরও বেশি সময় এ দুদেশের মধ্যে বিশ্বাস ও আস্থা গড়ে তোলার ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রেখেছে। যেমন: বাংলাদেশের ক্ষমতাসীন দলের দুর্বলতাকে কাজে লাগিয়ে ভারত তার স্বার্থসংশ্লিষ্ট অনেক কিছু একতরফাভাবে আদায় করে নিলেও বিনিময়ে বাংলাদেশকে দেওয়া অনেক প্রতিশ্রুতিই রক্ষা না করা।

এরই মধ্যে যে ইস্যুটি আস্থা ও বিশ্বাসের জায়গাটি সবচেয়ে বেশি নষ্ট করেছে, তা হলো-‘তিস্তা পানিবণ্টন চুক্তি’। ২০১১ সালে এ চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে পৌঁছেও ভারত পিছু হটে যায়। তারপর থেকে বছরের পর বছর চুক্তি স্বাক্ষর করার নামে বাংলাদেশকে ঝুলিয়ে রাখা হয়েছে। বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের ‘রাজনৈতিক বাধা’র কারণেই ওই চুক্তি করা সম্ভব হচ্ছে না। দিল্লির তরফে এও বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সঙ্গে মতভেদ দূর করার প্রক্রিয়া চলছে, দূর হওয়া মাত্রই চুক্তি করা হবে। এভাবেই প্রায় দেড় যুগ কেটে গেছে, কিন্তু ঢাকাকে দেওয়া দিল্লির সে প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন