You have reached your daily news limit

Please log in to continue


আত্মবিনাশী উন্নয়নে হাওরের সর্বনাশ

দেশের মোট চাল উৎপাদনের অর্ধেকের বেশি (৫৫-৬০ শতাংশ) আসে বোরো মৌসুমে। এর মধ্যে সাতটি হাওরবেষ্টিত জেলায় উৎপাদিত হয় প্রায় ২০ শতাংশ। কিন্তু এবার উৎপাদন মৌসুমে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় কৃষকের আহাজারির শেষ নেই। কারণ, চৈত্র মাসের শেষ দিক থেকে টানা বৃষ্টি আর বৈশাখে উজান থেকে নেমে আসা ঢলে বিস্তীর্ণ জমির আধা পাকা ধান তলিয়ে গেছে।

সরকারি হিসাব অনুযায়ী, প্রায় ৫০ হাজার ৭৩ হেক্টর এবং বেসরকারি সংস্থাগুলোর মতে, ৮০ হাজার হেক্টরের বেশি জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি হয়েছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধান উৎপাদন অঞ্চল তথা হাওরাঞ্চলে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গড় হিসাবমতে, প্রতি হেক্টরে প্রায় ৪ দশমিক ৪৭ টন চাল উৎপাদন হওয়ার কথা। সেই হিসাবে ৫০ হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হলে ২ লাখ টনের বেশি উৎপাদন কমে যেতে পারে। আর যদি ৮০ হাজার হেক্টরের হিসাব ধরা হয়, তাহলে ঘাটতির পরিমাণ আরও অনেক বেশি হবে। যদিও ক্ষয়ক্ষতির তথ্য এখনো চূড়ান্ত হয়নি। তবে ৫০ হাজার হোক আর ৮০ হাজার হেক্টরই হোক, ক্ষতি যা হয়েছে তাতে জাতীয় খাদ্যনিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন