You have reached your daily news limit

Please log in to continue


‘এই, আপনারা কারা’, এটি একটি ব্যাংক দখলের গল্প

২০১৭ সালের ৫ জানুয়ারি। প্রথা ভেঙে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের সভা বসেছে ঢাকার পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে। উপস্থিত ১২ থেকে ১৩ জন পরিচালক।

হঠাৎ সেখানে ঢুকে পড়লেন কয়েকজন ব্যক্তি, যাঁরা পরিচালনা পর্ষদের সদস্য নন। অপরিচিত লোকদের পর্ষদ সভায় ঢুকে পড়তে দেখে একজন পরিচালক বিরক্ত হন। তিনি বলে ওঠেন, ‘এই, আপনারা কারা, এখানে কেন?’

অপরিচিত ব্যক্তিরা কোনো জবাব দিলেন না। তাঁরা সভা ছেড়েও গেলেন না। কয়েকজন পরিচালক ও ব্যাংক কর্মকর্তা নিজেদের মধ্যে ফিসফাস শুরু করলেন। কিছুক্ষণ পরেই সভায় ঢুকলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) তৎকালীন মহাপরিচালক মোহাম্মদ আকবর হোসেন। সঙ্গে ছিলেন ব্যাংকটির বড় গ্রাহকদের একজন সাইফুল আলম মাসুদ, যিনি নিজের নামে প্রতিষ্ঠিত এস আলম গ্রুপের চেয়ারম্যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন