শতবর্ষী বটগাছে রেস্তোরাঁ, পাখির কিচিরমিচির হারিয়ে গেছে মানুষের কোলাহলে

প্রথম আলো প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৯:১৩

শতবর্ষী বটগাছটির ডালে একসময় বাসা বাঁধত নানা পাখি। কান পাতলেই শোনা যেত কিচিরমিচির। এখন সেই ডালেই বসানো হয়েছে চেয়ার-টেবিল। তৈরি হয়েছে রেস্তোরাঁ। দূরদূরান্ত থেকে মানুষ সেখানে ভিড় করছেন, ছবি তুলছেন, খাবার খাচ্ছেন। মানুষের এই বাড়তি উপস্থিতির মধ্যে হারিয়ে গেছে পাখির স্বাভাবিক কিচিরমিচির।


ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজারের ঘোড়দহ এলাকায় সড়কের পাশেই রেস্তোরাঁটির অবস্থান। ব্যতিক্রমী রেস্তোরাঁটির উদ্যোক্তা স্থানীয় দুই যুবক। নাম দিয়েছেন ‘বৃক্ষবিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’।


কাপাশহাটিয়া বাঁওড়ের ধারের শতবর্ষী বটগাছটি ছায়াঘেরা ও পাখির আবাসস্থল হিসেবে মানুষের কাছে পরিচিত ছিল। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই রেস্তোরাঁয় ইতিমধ্যে প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করছেন। দূরদূরান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে এখানে আসছেন। কেউ আসছেন খাবার খেতে, আবার কেউ আসছেন রেস্তোরাঁ দেখতে। তাঁরা গাছের ডালে ডালে ঘুরছেন। ডালের ওপর বসেই খাবার খাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও