নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রকল্পের ভবিষ্যৎ নির্ণয়ে অংশীজনদের আস্থায় নিচ্ছি তো
এর মূল উদ্দেশ্য ছিল সেসব নগর জনগোষ্ঠীর কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া, যাদের কাছে প্রচলিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেবা কাঠামো কার্যকরভাবে পৌঁছতে পারেনি। আজ যখন এ প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে, তখন প্রশ্ন হওয়া উচিত শুধু ‘কার কাছে দায়িত্ব যাবে’ নয়; বরং ‘কীভাবে নগর দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা, মান ও প্রাপ্যতা বজায় থাকবে’।
প্রকল্পটির ইতিহাস ও বাস্তবতা উপেক্ষিত হওয়া উচিত নয়
বাংলাদেশে দ্রুত নগরায়ণের ফলে সৃষ্টি হওয়া স্বাস্থ্যবৈষম্য মোকাবেলার জন্য নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রকল্প একটি উদ্ভাবনী উদ্যোগ হিসেবে গড়ে ওঠে। সে সময়ে শহরের বস্তি ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা কাঠামো ছিল অত্যন্ত সীমিত। গ্রামীণ অঞ্চলের মতো শহরে স্বাস্থ্য অধিদপ্তর কিংবা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিস্তৃত মাঠ পর্যায়ের কার্যক্রম ছিল না।
- ট্যাগ:
- মতামত
- স্বাস্থ্যসেবা