ফুসফুস ভালো রাখতে কী খাবেন?
বণিক বার্তা
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৭:৪৭
প্রোটিনজাতীয় খাবার নিয়মিত খেতে হবে। মাছ, মাংস, ডিম, ডাল, দুধ, বাদাম, শাক ইত্যাদি প্রোটিনসমৃদ্ধ খাবার খেতে হবে।
সিওপিডির রোগীদের কার্বোহাইড্রেটও খেতে হবে পর্যাপ্ত পরিমাণে। ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য অনেকেই কার্বোহাইড্রেট বাদ দেন। কিন্তু এক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ভাত, রুটি, আলু, বিনস খেতে হবে। শস্যদানা জাতীয় খাবারও ফুসফুসের জন্য ভালো।
আমলকী খাওয়া খুবই ভালো। আমলকীর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আমলকী খেলে ফুসফুস থেকে দূষিত পদার্থ বা টক্সিন বের হয়ে যায়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ফুসফুসের যত্ন