You have reached your daily news limit

Please log in to continue


ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনার মূল উদ্দেশ্য হলো দেশের অধিকার রক্ষা করা, আত্মসমর্পণ নয় বলে সাফ জানিয় দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

রোববার (১০ মে) এক বলিষ্ঠ বক্তব্যে তিনি এমনটা জানান।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে প্রকাশিত এই বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেন, ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, সংলাপ বা আলোচনার অর্থ এই নয় যে ইরান তার অবস্থান থেকে পিছিয়ে আসবে। বরং এই আলোচনার লক্ষ্য হলো ইরানি জাতির অধিকার নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থকে শক্তভাবে রক্ষা করা। যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি পুনর্গঠন সংক্রান্ত এক টাস্কফোর্স সভায় তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন