You have reached your daily news limit

Please log in to continue


ইরানের সব লক্ষ্যবস্তুতে আঘাত হানতে মাত্র ২ সপ্তাহ সময় লাগবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে জানান, ইরানের ‘সব লক্ষ্যবস্তুতে’ আঘাত হানতে যুক্তরাষ্ট্রের মাত্র দুই সপ্তাহ সময় প্রয়োজন। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

গতকাল রোববার সাক্ষাৎকারটি প্রচারিত হয়। এতে ট্রাম্প আরও দাবি করেন, ‘যুদ্ধের ময়দানে’ ইরানের পরাজয় ঘটেছে। 

নিরপেক্ষ সাংবাদিক শারিল অ্যাটকিসনের কাছে দেওয়া সাক্ষাৎকারটি গত সপ্তাহে ধারণ করা হলেও গতকাল এর সম্প্রচার হয়। 

সাক্ষাৎকারে আবারও সামরিক জোট ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ আখ্যা দেন ট্রাম্প। অভিযোগ করেন, ওয়াশিংটনের মিত্ররা তেহরানের বিরুদ্ধে অভিযানে সহায়তা করতে ব্যর্থ হয়েছে।  

ইতোমধ্যে শান্তিচুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন