You have reached your daily news limit

Please log in to continue


সরিষাবাটায় ইলিশ মাছের পাতলা ঝোল

বাসায় ইলিশ মাছ থাকলে আর কথা কী—রেঁধে ফেলুন। কীভাবে রাঁধবেন? আপনাদের জন্য সরিষাবাটায় ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

রিং পিস করে কাটা ইলিশ মাছ ৪ পিস, সরিষার তেল ৪ টেবিল চামচ, সরিষাবাটা ২ টেবিল চামচ, হলুদবাটা ২ চা-চামচ, কাঁচা মরিচবাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ঝিঙে ৩০০ গ্রাম।

প্রণালি

কড়াইতে সরিষার তেল গরম হলে সরিষাবাটা, হলুদবাটা, কাঁচা মরিচবাটা পানিতে গুলিয়ে তেলের ওপর ফোড়ন দিন। ফুটে উঠলে লম্বা করে কেটে রাখা ঝিঙে দিয়ে ৭ মিনিট রান্না করুন ঢাকনা দিয়ে। এরপর তাতে কাঁচা মরিচ ফালি, কাঁচা ইলিশ লবণ দিয়ে ঢেকে আবারও রান্না করুন। মাছ সেদ্ধ হলে লবণ দেখে নামিয়ে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন