You have reached your daily news limit

Please log in to continue


হঠাৎ পায়ের পেশিতে টান লাগলে কী করবেন?

মাঝ রাতে হঠাৎ পায়ের তীব্র যন্ত্রণায় ঘুম ভেঙে যাওয়া বা সকালে ঘুম থেকে উঠে পা সোজা করতে না পারা—এমন সমস্যায় অনেকেই ভোগেন। সাধারণ ভাষায় একে ‘পেশিতে টান ধরা’ বলা হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, যখন আমাদের শরীরের কোনো ঐচ্ছিক পেশি সংকুচিত হওয়ার পর আর প্রসারিত হতে পারে না, তখনই এই যন্ত্রণাদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়।

পেশিতে টান ধরে কেন?

চিকিৎসকদের মতে, কেবল পানি কম খাওয়া বা ডিহাইড্রেশনই এর একমাত্র কারণ নয়।

আরো কিছু গুরুত্বপূর্ণ কারণ হলো :

খনিজের অভাব : শরীরে ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় মিনারেলের ঘাটতি থাকলে পেশিতে টান ধরে।

অক্সিজেনের অভাব : ঘুমের সময় শরীরের নিচের অংশে রক্ত চলাচল কিছুটা কমে যায়। ফলে পেশিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না, যা মাঝ রাতে টান ধরার অন্যতম কারণ।

অতিরিক্ত পরিশ্রম : যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন বা অনেক বেশি হাঁটাহাঁটি করেন, তাদের এই সমস্যা বেশি হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন