বিএনপি গণতন্ত্রের কথা বলে বলে ১৭ বছর রাজনীতি করেছে, এখন ক্ষমতায় বসেই গণতন্ত্রকে হত্যা করছে: আসিফ মাহমুদ

প্রথম আলো প্রকাশিত: ১০ মে ২০২৬, ২২:১৩

বিএনপিকে গণতন্ত্রের কথা বলে বলে বিগত ১৭-১৮ বছর রাজনীতি করতে দেখা গেছে, কিন্তু দলটির চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছেন—এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রশাসক বসানোর পর প্রশাসকদের মেয়র পদে ভোট চেয়ে প্রচার সম্পর্কে কথা বলতে গিয়ে এ কথা বলেছেন তিনি।


আসিফ মাহমুদ বলেছেন, ‘স্থানীয় সরকারে যাঁদের প্রশাসক হিসেবে বসানো হয়েছে, তাঁরা প্রশাসকের পদে বসে থেকে ভোট চাইছেন। সিটি করপোরেশনের প্রশাসকের কাজ নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কিন্তু তাঁরা (প্রশাসক) পোস্টার দিয়ে পুরো নগরের সব দেয়াল ভরে ফেলেছেন। বিএনপিকে গণতন্ত্রের কথা বলে বলে বিগত ১৭-১৮ বছর রাজনীতি করতে দেখা গেছে। কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছেন। নির্বাচনের নিরপেক্ষতার স্বার্থে আমরা এর আগেও দাবি জানিয়েছি, প্রশাসকের চেয়ারে বসে নির্বাচন করা যাবে না। যদি তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে নির্বাচনটা একদম শুরু থেকেই বিতর্কিত, একপক্ষীয় হবে এবং নির্বাচনে কোনো ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) থাকবে না।’


আজ রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রথম ধাপে ১০০ উপজেলা–পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত এই সংবাদ সম্মেলনে সমসাময়িক বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন আসিফ মাহমুদ।


সরকারের কাছে স্থানীয় সরকার নির্বাচনের স্পষ্ট সময়সীমা দাবি করে আসিফ মাহমুদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বর্তমান সরকারের কাছ থেকে কোনো নির্দিষ্ট রূপরেখা এখন পর্যন্ত আমরা পাইনি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও