শান্তিচুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

প্রথম আলো প্রকাশিত: ১০ মে ২০২৬, ২০:১২

শান্তিচুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে এ লিখিত জবাব দেওয়া হয়েছে। তবে তেহরান কী বলেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন একটি সূত্র আজ রোববার ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএকে তেহরানের জবাব দেওয়ার খবর জানিয়েছে।


আইআরএনএর বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, ‘ইরান আজ পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব পাঠিয়েছে।’


যুদ্ধ আনুষ্ঠানিকভাবে বন্ধ করতে শান্তিচুক্তির জন্য এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের কাছে একাধিক দফায় পাল্টাপাল্টি প্রস্তাব পাঠিয়েছে। কিন্তু এখন পর্যন্ত তারা একমত হতে পারেনি।


এ পরিস্থিতিতে গত সপ্তাহে ইরানের কাছে ১৪ দফার প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র। গত শুক্রবারের মধ্যে ইরান প্রস্তাবটির জবাব দেবে, এমনটি আশা করছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও