You have reached your daily news limit

Please log in to continue


মায়ের জন্য বিশেষ পদ, শাহী বিরিয়ানি

মায়ের জন্য ভালোবাসা প্রকাশের ভাষা সবার আলাদা। কেউ উপহার দেন, কেউ সময় কাটান, আবার কেউ মায়ের পছন্দের খাবার রান্না করে মুখে হাসি ফোটান। মা দিবসের বিশেষ এই দিনে পরিবারের সবাইকে নিয়ে ঘরেই তৈরি করা যেতে পারে সুগন্ধি ও মুখরোচক শাহী বিরিয়ানি।

বাসমতি চাল, নরম মাংস আর মসলার দারুণ সমন্বয়ে তৈরি এই রাজকীয় পদ শুধু স্বাদেই নয়, ভালোবাসার আয়োজনেও এনে দেয় ভিন্ন মাত্রা। তাই এবারের মা দিবসে মায়ের জন্য নিজের হাতে রান্না করুন বিশেষ শাহী বিরিয়ানি, আর ভালোবাসার মুহূর্তগুলোকে করে তুলুন আরও স্মরণীয়। রইলো রেসিপি-

উপকরণ

  • গরুর মাংস দেড় কেজি
  • পোলাওয়ের চাল আধা কেজি
  • পেঁয়াজ কুচি ২ কাপ
  • পোস্তদানা বাটা ১ টেবিল চামচ
  • টেস্টিং সল্ট ১ টেবিল চামচ
  • আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ
  • শাহি জিরা ১ চা চামচ
  • টকদই আধা কাপ
  • জাফরান সামান্য
  • মিঠা আতর ২ ফোঁটা (ঐচ্ছিক)
  • মাওয়া ৪ টেবিল চামচ
  • সয়াবিন তেল আধা কাপ
  • ঘি ১ টেবিল চামচ
  • আলু সেদ্ধ ৪টি
  • লবণ স্বাদমতো
  • বিরিয়ানি মসলা ১ চা চামচ

যেভাবে তৈরি করবেন

প্রথমেই মাংস ও চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার একটি হাঁড়িতে তেল গরম হলে পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিন। এরপর তাতে সমান্য পানি দিয়ে আদা ও রসুন বাটা, টকদই, টেস্টিং সল্ট, লবণ, কাঁচামরিচ, গরম মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে তাতে বাদাম ও পোস্ত বাটা দিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।

মাংস সিদ্ধ হলে তাতে চালের জন্য পানি, গুঁড়া দুধ, বিরিয়ানি মসলা দিয়ে দিন। পানি ফুটে উঠলে ধুয়ে রাখা চাল দিয়ে দিন। চাল ফুটে উঠলে দমে বসান। এবার ভেজে রাখা আলু, ঘি, মাওয়া দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন ১০-১৫ মিনিট। ব্যস তৈরি হয়ে গেলো দারুণ স্বাদের শাহী বিরিয়ানি। এবার মা দিবসের বিশেষ দিনে নিজের হাতের রান্না করা বিরিয়ানি দিয়ে সারপ্রাইজ দিতে পারেন মাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন