মায়ের প্রতি ভালোবাসা কি শুধু এক দিনেই সীমাবদ্ধ?
পৃথিবীতে জন্ম থেকে শুরু করে শৈশব, যৌবন আর বার্ধক্য—সব সময়েই সবচেয়ে আপন মানুষ মা। মায়ের ভালোবাসাকে পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা বলা হয়, যা কোনো প্রতিদান আশা করে না। এই ভালোবাসার ঋণ কোনো সন্তানই কখনো সমানভাবে শোধ করতে পারে না।
তবু জীবনের ব্যস্ততায় আমরা অনেক সময় নিজেদেরই জগতে এতটা ডুবে যাই যে সবচেয়ে কাছের এই মানুষটিকে হয়তো অজান্তেই একটু একটু করে উপেক্ষা করি।
কাজ, পড়াশোনা, দায়িত্ব আর দৌড়ঝাঁপের ভিড়ে মায়ের সঙ্গে সেই সরল সময়গুলো হারিয়ে যায়। অথচ মায়ের ভালোবাসা তো সবকিছুর ঊর্ধ্বে।
এই অনুভূতির ভেতরেই আবার সামনে আসে বিশ্ব মা দিবস। দিনটিকে ঘিরে এখন দেশজুড়ে চলছে প্রস্তুতি ও উচ্ছ্বাস।
ফুলের দোকান, উপহারসামগ্রী থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম—সব জায়গাতেই মাকে ঘিরে আবেগঘন আয়োজনের ছোঁয়া।
কিন্তু এই উদযাপনের ভিড়ের মাঝেই উঠে আসছে একটি সহজ কিন্তু গভীর প্রশ্ন—মায়ের প্রতি ভালোবাসা কি সত্যিই শুধু এক দিনেই সীমাবদ্ধ?
অনেকেই ইতোমধ্যে পরিকল্পনা করছেন কিভাবে মাকে বিশেষভাবে শুভেচ্ছা জানাবেন। কেউ ফুল দিতে চান, কেউ একসঙ্গে সময় কাটানোর কথা ভাবছেন, আবার কেউ দূর থেকে ভিডিও কলে ভালোবাসা প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন।
- ট্যাগ:
- লাইফ
- বিশ্ব মা দিবস