You have reached your daily news limit

Please log in to continue


বিজয়ের শপথ অনুষ্ঠানে যোগ দিলেন অভিনেত্রী তৃষা

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ তৃষা কৃষ্ণান। রবিবার (১০ মে) সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এই জমকালো অনুষ্ঠান শুরু হয়।

শপথ অনুষ্ঠানে যোগ দিতে তৃষা একটি হালকা সবুজ (সিফোম-গ্রিন) রঙের শাড়ি ও সোনালি নকশার ব্লাউজ পরেছিলেন। চিরাচরিত সাজে তাকে বেশ সাবলীল দেখাচ্ছিল।

অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, ধন্যবাদ, এই মুহূর্তটির জন্য অপেক্ষায় রইলাম।

বিজয় ও তৃষা তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি। দীর্ঘদিনের বন্ধুত্বের কারণে প্রায়ই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলে। বিজয়ের বিবাহবিচ্ছেদের গুঞ্জন এবং বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিতি সেই আলোচনাকে বারবার উসকে দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন