You have reached your daily news limit

Please log in to continue


বায়ুদূষণে ঢাকা আজ দ্বিতীয়, শীর্ষে লাহোর

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এর পরই রয়েছে ঢাকা। রোববার (১০ মে) সকাল ৮টা ৪০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সূচক অনুযায়ী, লাহোরের দূষণ স্কোর ২০৭ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। ঢাকার দূষণ স্কোর ১৬৫ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন