You have reached your daily news limit

Please log in to continue


ব্রাহ্মণবাড়িয়ায় দোকানের ভ্যাটের কাগজ দেখাতে বলায় পরিদর্শককে বেঁধে মারধর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দোকানের ভ্যাট–সংশ্লিষ্ট কাগজপত্র চাওয়ায় ভ্যাট পরিদর্শককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলা সদরের দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ওই ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম। তিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ভ্যাট পরিদর্শক।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ বেলা পৌনে দুইটার দিকে সাইফুল ইসলাম বাঞ্ছারামপুর উপজেলা সদরের দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমানের দোকানে যান। সেখানে তিনি ব্যবসায়ীর কাছে নিজের পরিচয় দিয়ে ভ্যাট–সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চান। এ সময় সরকারি ছুটির দিনে দায়িত্ব পালন করায় সাইফুল ইসলামকে ‘ভুয়া’ বলে ব্যবসায়ী হাবিবুরের সন্দেহ হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন