You have reached your daily news limit

Please log in to continue


জয়ে ফিরল মোহামেডান

মানিকগঞ্জে আরামবাগ ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই জয়ের ফলে ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে সাদাকালোরা। দিনের অন্য ম্যাচে আজ মুন্সিগঞ্জে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

আরামবাগের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মোহামেডান। তবে ভাগ্য আর প্রতিপক্ষ গোলরক্ষকের দেয়ালে বারবার বাধা পেতে হয়েছে তাদের। প্রথমার্ধে তাই হতাশ হতে হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মোহামেডান। ৫১ মিনিটে সাইফুলের পাস ক্লিয়ার করতে গোলরক্ষক আজাদ ব্যর্থ হলে আলগা বল অনায়াসে জালে জড়িয়ে দেন সৌরভ দেওয়ান। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেও সফল হয়নি আরামবাগ। উল্টো ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা রহিম উদ্দিন। আরিফের কাটব্যাক থেকে নিখুঁত প্লেসিং শটে জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ের ফলে আব্দুল কাইয়ুম সেন্টুর দল পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন