You have reached your daily news limit

Please log in to continue


১৮ মাস মৃত্যু শোকের পর জীবিত সন্তানের খোঁজ মিলল ইসরায়েলি কারাগারে

যে ছেলেকে মৃত ভেবে দীর্ঘ দেড় বছর শোক পালন করেছে পরিবার, সেই ছেলে আসলে জীবিত এবং ইসরায়েলি কারাগারে বন্দী। গাজার ২৫ বছর বয়সী যুবক ঈদ নায়েল আবু শারের এই অবিশ্বাস্য ঘটনাটি যেমন একটি পরিবারে আনন্দ ফিরিয়ে দিয়েছে, তেমনি হাজার হাজার নিখোঁজ ফিলিস্তিনির পরিবারের অন্তহীন যন্ত্রণাকে আবারও সামনে নিয়ে এসেছে।

২০২৪ সালের ডিসেম্বরে পরিবারের জন্য খাবার ও কাজের সন্ধানে বের হয়ে নিখোঁজ হন ঈদ। এরপর থেকে তার বাবা নায়েল আবু শার প্রতিটি হাসপাতাল ও মর্গে ছেলের লাশ খুঁজেছেন।

কোথাও কোনো চিহ্ন না পেয়ে শেষ পর্যন্ত রেড ক্রস ও মানবাধিকার সংস্থাগুলোও হাল ছেড়ে দেয়। নিরুপায় হয়ে পরিবারটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ঈদের ‘মৃত্যু সনদ’ সংগ্রহ করে এবং শোক পালনের জন্য তাঁবু খাটায়।

দীর্ঘ ১৮ মাস পর সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া এক ব্যক্তি জানান যে, তিনি ঈদকে ইসরায়েলের ওফার কারাগারে দেখেছেন। পরে একজন আইনজীবীর ফোন কল নিশ্চিত করে যে, ঈদ মারা যাননি, বরং সেখানে বন্দী আছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন