You have reached your daily news limit

Please log in to continue


মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর টিজার দেখে হতাশ দর্শক

কথা ছিল ওয়েব কনটেন্ট হিসেবে নির্মাণ করার। কিন্তু সেটাকে টেনে বড় করে তৈরি করা হলো সিনেমা! হ্যাঁ, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর মাধ্যমে এমন অদ্ভুত কাণ্ডই ঘটিয়েছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর, যেখানে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। 

সিনেমাটি সেন্সরও পেয়েছে সম্প্রতি। জানা যায়, আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তা। এ খবরের পর মৌসুমী ও চিত্রনায়কা ওমর সানীও ক্ষোভ প্রকাশ করেছিলেন। যেখানে একটি শর্টফিল্মের মতো কনটেন্ট তৈরির কথা ছিল, সেখানে মৌসুমীকে ব্যবহার করে একটি নিম্নমানের কনটেন্ট তৈরি করা হয়েছে।

গত বৃহস্পতিবার ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর  টিজার প্রকাশ করেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। সামাজিক মাধ্যম ও ইউটিউবে তা প্রকাশ হতেই যেন মাথায় হাত দর্শকদের! নেটিজেনদের মাঝে চলছে তীব্র সমালোচনার ঝড়, মন্তব্য ঘরে দর্শকরা সিনেমাটির মান নিয়ে কড়া সমালোচনা ও কটাক্ষ করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন