You have reached your daily news limit

Please log in to continue


মুশফিকের শতক ও চারশ’র আশায় মধ্যাহ্নভোজে বাংলাদেশ

৩৯তম জন্মদিনে ব্যাট করতে নেমে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। বিশেষ দিন সেঞ্চুরিতে রাঙাতে পারলে আরও রঙিন হয়ে উঠবে এই প্রত্যাশায় বাংলাদেশ মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে। দলীয় সংগ্রহও এখন চারশ’র দ্বারপ্রান্তে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩৮০ রান।

বিরতিতে যাওয়ার আগে মুশফিক ১৭৬ বলে ৭১ রান এবং এবাদত হোসেন (০) অপরাজিত আছেন। এর আগে নাজমুল হোসেন শান্তর রেকর্ডগড়া সেঞ্চুরি এবং মুমিনুল হকের ৯১ রানের আক্ষেপ নিয়ে বাংলাদেশ ৪ উইকেটে ৩০১ রান তুলে মিরপুর টেস্টের প্রথম দিন শেষ করে। আজকের (শনিবার) প্রথম সেশনে ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৯ রান যোগ করল বাংলাদেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন