জামায়াতের সঙ্গে থেকে এনসিপি কি এগোতে পারবে

প্রথম আলো প্রকাশিত: ০৯ মে ২০২৬, ১২:১০

জুলাই গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অনেকের মনে আশা জাগিয়ে তুলেছিল। কিন্তু নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন নিয়ে দলটির ভেতরেই দেখা দেয় সংকট। কয়েকজন নেতা দলও ছাড়েন। নির্বাচনের পর জামায়াতের সঙ্গে জোট আর কত দিন থাকবে, সে প্রশ্নও উঠেছিল এনসিপির সভায়।


তবে এখন পর্যন্ত যতটা জানা যাচ্ছে, জামায়াতের সঙ্গে থেকেই চলতে চায় এনসিপি। এ ক্ষেত্রে দলটির নেতাদের যুক্তি, আলাদাভাবে চলার মতো সক্ষমতা এক বছরে অর্জন করা যায়নি। তাতে আবার প্রশ্ন আসছে, এভাবে রাজনীতিতে আলাদা অবস্থান কি এনসিপি তৈরি করতে পারবে?


এনসিপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে চাইছেন তাঁরা। তবে এখন যে সাংগঠনিক সক্ষমতা, তাতে একার পক্ষে তা চালিয়ে নেওয়া সম্ভব নয়। তাই জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যে থেকেই আন্দোলন জোরদার করে ক্ষমতাসীন বিএনপির ওপর চাপ বাড়াতে চান তাঁরা।


এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রথম আলোকে বলেন, ‘গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য দলীয় কর্মসূচি ও ১১–দলীয় ঐক্যে থেকে গণভোটের গণরায় বাস্তবায়নে গণ-আন্দোলন গড়ে তোলাই এখন এনসিপির অগ্রাধিকার। ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরুত্থান যাতে না হতে পারে, সে জন্য জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন হতেই হবে।’


জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে রাষ্ট্রকাঠামো সংস্কারে যে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছিল, বিএনপি ক্ষমতায় গিয়ে তা বাস্তবায়নের পথ থেকে দূরে সরে যাচ্ছে বলে ১১–দলীয় ঐক্যের অভিযোগ। সে জন্য বিএনপিকে চাপ দিয়ে যেতে চায় তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও