তাইজুলকে হারাল বাংলাদেশ

বিডি নিউজ ২৪ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ০৯ মে ২০২৬, ১২:০৬

ক্রিজে যাওয়ার পর বেশ আত্মবিশ্বাসী ব‍্যাটিং করছিলেন তাইজুল ইসলাম। তাকে ফিরিয়ে সম্ভাবনাময় জুটি ভাঙলেন মোহাম্মদ আব্বাস।


হাসান আলির আগের ওভারে টানা দুটি চার মারার পর তিন রান নেন তাইজুল। পরের ওভারে আব্বাসের চারটি বল ডট খেলেন তিনি।


পঞ্চম বল ছিল বাউন্সার। শরীরের খুব কাছের পর ছেড়ে না দিয়ে শট খেলার চেষ্টা করেন তাইজুল। ঠিকঠাক পারেননি তিনি। ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। ভাঙে ৩৭ বল স্থায়ী ২৪ রানের জুটি।


দুই চারে ২৩ বলে ১৭ রান করেন তাইজুল।


১০৭ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৩৭৮। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী ইবাদত হোসেন। তাসকিন আহমেদের আগে তার ব‍্যাটিংয়ে আসা বেশ বিস্ময়কর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও