১৫ মে ২০২৬ পর্যন্ত রাশিফল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ মে ২০২৬, ১১:৩৮


  • রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।


পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।


মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে মানসিক শান্তির জন্য কিছু দান ও দাতব্য কাজে নিয়োজিত হতে পারেন। মেজাজ পরিবর্তন করতে কোনো সামাজিক জমায়েতে উপস্থিত থাকুন। বন্ধুত্ব প্রগাঢ় হওয়াতে পথে প্রেম আসবে। সপ্তাহের মাঝদিকে উদ্দীপনা থাকার পরও এমন কারও অভাব অনুভব করবেন যিনি এ সময় আপনার সঙ্গে থাকতে পারছেন না। ছোট বিষয়েই বিরক্ত হতে পারেন। সপ্তাহের শেষদিকে সীমাহীন শক্তি ও উদ্যম চেপে ধরবে আর যে কোনো প্রদত্ত সুযোগ সুবিধামতো কাজে লাগাবেন। আর্থিক সঙ্কট একটি নতুন প্রকল্প শুরুর জন্য ধীর গতি আনবে। প্রচেষ্টার মাধ্যমে বেশি বাধা ছাড়াই সেটা শুরু করতে পারবেন।


বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে পেশাদার বিষয়ে অনায়াসে সমন্বয় করার জন্য দক্ষতা ব্যবহার করুন। অফিসে যে কাজ এখন করছেন সেটা আগামিতে ভিন্নভাবে উপকার করবে। ঊর্ধ্বতন কারও কাছ থেকে সব দিক দিয়ে ঠিক হওয়ার পরই ফাইল হস্তান্তর করুন। সপ্তাহের মাঝদিকে ভালো ধারণায় পূর্ণ থাকবেন আর পছন্দের ক্রিয়াকলাপ প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে। ভালোবাসার ছলনা সমস্ত সময় আবদ্ধ করে রাখবে। শুধুমাত্র সুখ অনুভব করুন। সপ্তাহের শেষদিকে যে কোনো আত্মীয়ের খারাপ ঘটনার বিষয়ে কথা বলা এড়িয়ে চলুন। কারণ এটা বিভ্রান্তিকর পরিস্থিত তৈরি করতে পারে। উদ্দীপনা বাড়িয়ে তুলতে মনে উজ্জ্বল সুন্দর ছবি প্রবেশ করান।


মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে যদি একটি দীর্ঘযাত্রায় যাওয়ার পরিকল্পনা করেন তবে স্বাস্থ্য ও শক্তি সংরক্ষণের অভ্যাস অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। বিদেশি অংশীদারদের সঙ্গে রপ্তানি বৈদেশিক সহযোগিতা, বাণিজ্য চুক্তি ও সংযোগ ভালো করতে পারবেন। সপ্তাহের মাঝদিকে অধস্তনরা প্রত্যাশার মতো কাজ না করায় বিচলিত হতে পারেন। উচিত হবে গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রিভূত করা। সপ্তাহের শেষদিকে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সবার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন। প্রেমে পড়ার সুযোগ প্রবল। তবে ব্যক্তিগত আর গোপন তথ্য প্রকাশ করবেন না। অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে আর অর্থব্যয় মনকে নিরানন্দ করবেন। উদার মানসিকতার সুযোগ বন্ধুদের নিতে দেবেন না।


কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে এক ধকল সাধ্য সময় হওয়ার পরও প্রাণ শক্তি সঞ্চয় সমর্থ হবেন। প্রবণতাগুলো সম্ভবত আপনার পক্ষে, তারপরও তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে বিরত থাকুন, যা আপনাকে কিছু সুবিধা থেকে বঞ্চিত করতে পারে। সপ্তাহের মাঝদিকে আধ্যাত্মিক চেতনার উত্থান, কোনো সাধু ব্যাক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আহরণের জন্য কোনো ধর্মীয় স্থান পরিদর্শন করতে পারেন। ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত। সপ্তাহের শেষদিকে জীবনের প্রতি নিজের অনন্য দৃষ্টিভঙ্গী পেশাদার ও ব্যক্তিগত- দুভাবেই যথেষ্ট স্বীকৃতি ও প্রশংসা এনে দেবে। সমস্ত সময় চারপাশে প্রণয়ীর ভালোবাসা অনুভব করবেন।


সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে মানসিক সচ্ছতা ব্যবসায়ে অন্য প্রতিযোগীদের থেকে আপনাকে একক প্রাধান্য প্রদান করবে। স্বামী/ স্ত্রী এখন আপনার জন্য খুব ব্যস্ত হবেন। সম্পর্কে মিল ঘটানোর জন্য একটি ভালো সময়। সপ্তাহের মাঝদিকে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার সময়। কাজেই যতক্ষণ পর্যন্ত ধারণাগুলো ব্যর্থ হবে না, ততক্ষণ পর্যন্ত সেগুলো উপস্থিত করবেন না। সপ্তাহের শেষদিকে এমন একটি সময় যখন রোমান্টিক ভ্রমণে যেতে পারেন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত সফর লাভদায়ক হতে পারে। কর্মক্ষেত্রে কঠিক কাজ করেছেন এখন সেগুলোর ফল ফিরে পাওয়ার সময়।


কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে সঙ্গ বিচ্যুতির ফেলে আপনার হাসির কোনো অর্থ নেই, শব্দ নেই, হৃদয় স্পন্দন করতে ভুলে গেছেন। ভুল সময়ে ভুল জিনিস না বলতে চেষ্টা করুন। যাদেরকে ভালোবাসেন তাদের আঘাত না করতে যত্নশীল হোন। সপ্তাহের মাঝদিকে স্বামী/ স্ত্রী থেকে মনযোগের অভাব অনুভব করতে পারেন। তবে শেষে উপলব্ধি করতে পারবেন, সে শুধু আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতেই ব্যস্ত ছিলেন। বিয়ে এই সময় একটা সুন্দর মোড় নেবে। ব্যবসায়ে অনুকূল সময়, লাভ বাড়ানোর জন্য বিশেষ ধারণা নিয়ে ঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। সপ্তাহের শেষদিকে বুঝতে হবে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর। এটি কিছু মারাত্মক ভুলের জন্য বাধ্য করতে পারে। হতাশার মনোভাব কাছে আসতে দেবেন না। দূরের যাত্রায় আত্মীয়রা আপনার সাথে যোগাযোগ করবে। দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না। তবে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে পারে।


তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে কামদেব জীবনে প্রেমের ঝরনা ঝরাতে অগ্রধাবন করবে। চারপাশে কী ঘটছে সেটা থেকে সচেতন হতে হবে। প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুরু হবে। সপ্তাহের মাঝদিকে কোনো অপ্রীতিকর ও হতাশাজনক পরিস্থিতির ‍মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। তবে এর ফলে নিরুৎসাহিত হওয়া উচিত নয়। বরং এটি থেকে শিক্ষা নেওয়া উচিত। সপ্তাহের শেষদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহিত জীবনের চমকপ্রদ সুন্দর ঘটনা দেখতে পাবেন। আঘাত এড়ানোর জন্য চলাচলের সময় বিশেষ যত্ন নিন।


বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে পরিবারের সঙ্গে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা ও আনন্দদায়ক মেজাজে রাখবে। পুরানো যোগাযোগ ও বন্ধুরা সহায়ক হবে। প্রাণের বন্ধু এ সময় আপনার সম্পর্কে চিন্তা করবে। সপ্তাহের মাঝদিকে ভালোবাসার জীবন এ সময় সত্যি সত্যি অসাধারণ কিছু বয়ে আনবে। জানতে পারবনে, ভালোবাসার সঙ্গীই একমাত্র-জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে। সপ্তাহের শেষদিকে উপলব্ধি করার প্রকৃত সময় যে, দুশ্চিন্তা আপনার চিন্তাশক্তির বাধার কারণ হচ্ছে। কিছু পরিস্থিতি অস্বস্তি দিতে পারে। বিবাহিতরা অনেক ভালো মন্দের পর এ সময় প্রেমে একে অপরের জন্য সুবর্ণ সময় হবে।


ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে দীর্ঘ সময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমন কারও কাছ থেকে একটি ফোন কল পেতে পারেন। এটি হয়ত প্রচুর স্মৃতি ফিরিয়ে আনবে। সপ্তাহের মাঝদিকে জমি ও আর্থিক লেনদেনের জন্য ভালো সময়। এ সময় উচিত জমি, ভূসম্পত্তি বা সংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলোর ওপর নজর কেন্দ্রীভূত করা। সপ্তাহের শেষদিকে প্রেম বেদনা ঘুমাতে দেবে না। গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছাস অনুভূত হবে। এটির জন্য কিছু সময় বের করতে কার্পণ্য করবেন না। প্রেমের স্মৃতি সময়টি দখল করে থাকবে। উত্তেজনাপূর্ণ সময়, যখন ঘনিষ্ট সহকারীদের সঙ্গে বেশ কিছু বিরোধ মাথাচাড়া দিয়ে উঠতে পারে।


মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে ভাগ্যের অনেক ওঠানামা চলবে। জনগণের প্রয়োজন এমন বস্তুর মাধ্যমে সাফল্য আসবে। তরল পদার্থের মাধ্যমে লাভবান। সপ্তাহের মাঝদিকে সেমিনার ও প্রদর্শনীগুলো নতুন জ্ঞান ও যোগাযোগ সরবরাহ করবে। নদীর তীর বা কোনো ধর্মীয় স্থান ঘুরে দেখার ফলে মানসিক প্রশান্তি বাড়তে পারে। সপ্তাহের শেষদিকে দিনের প্রথমভাগ থেকে শেষভাগে কর্মবহুল ঘটনাবহুল। নিজের ইচ্ছার বিরুদ্ধে পুরান বন্ধন ভেঙে যেতে পারে। আবার নতুন বন্ধন শুরু হতে পারে। ভালোবাসার জীবনে সত্যি সত্যিই অসাধারণ কিছু বয়ে আনবে। কিছু বিনোদন আমোদ প্রমোদের জন্য ভালো সময়।


কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে প্রত্যয় বাড়বে আর উন্নতি নিশ্চিত। সৃজনশীর কাজ চাপমুক্ত রাখবে। দয়া করে এগিয়ে যান। যা করেন সে বিষয়ে দক্ষ যারা তাদের পরামর্শ নিন। মনে প্রাণে সবার ওপরে থাকতে চাইবেন। সপ্তাহের মাঝদিকে অর্থনৈতিক আদান প্রদানের ক্ষেত্রে জনগনের অভিরুচি খুব চট করে ধরতে পারেন। ভ্রমণের মাধ্যমে সাফল্য আসতে পারে। সপ্তাহের শেষদিকে জ্ঞান অর্জনের বাসনা বেশ জাগ্রত হবে। খুব বেশি কৌতুহল বোধ করতে পারেন। গার্হস্থ্য জীবনে বেশ আগ্রহ দেখা দিতে পারে। উত্তরাধিকার সূত্রে অর্থ পেতে পারেন।


মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে অনেক গোপনীয় ঘটনা ঘটতে পারে। এ সময়ে কিছু শক্রু সৃষ্টি হতে পারে। ব্যক্তিত্ব বিকাশে বাধা আসতে পারে। প্রেমঘটিত ব্যাপারে না জড়ানো ভালো। সপ্তাহের মাঝদিকে নিজের যোগ্যতা ও বুদ্ধিমত্তায় খ্যাতি বা জনগনের স্বীকৃতি লাভ করবেন। পরিবর্তন নতুনত্ব ও রোমান্সের মধ্যে আনন্দ প্রাপ্তি। তৃতীয় কাউকে ঘিরে আকস্মিক প্রেমে জটিলতা। সপ্তাহের শেষদিকে উচিত হচ্ছে দ্রুত ওঠানামা করে এমন কোনো ব্যবসায় জড়ানো। বেগবতী উদ্যমকে ঠিকমতো চালিত করার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে বুদ্ধিগত বিষয় অধ্যয়ন। অধ্যয়ন ও অধ্যাপনায় বিশেষ সাফল্য লাভ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও