২৪৮ মিলিয়ন বাজেটে ৬৪১ মিলিয়ন ডলার আয়, চমকে দিল যে সিনেমা

প্রথম আলো প্রকাশিত: ০৯ মে ২০২৬, ১১:৩৪

মুক্তির পর পেরিয়ে গেছে এক মাস। তবে বিশ্বব্যাপী ‘প্রজেক্ট হেইল মেরি’ নিয়ে উন্মাদনা এখনো কমেনি। ২৪৮ মিলিয়ন বাজেটের সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ৬৪১ মিলিয়ন ডলার! এখন পর্যন্ত এটি চলতি বছরের তৃতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা।


ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার সাই-ফাই সিনেমাটিকে বলা হচ্ছে ‘স্লিপার হিট’। অর্থাৎ শুরুতে খুব একটা আলোচনায় না থাকলেও ধীরে ধীরে জনপ্রিয়তা পেয়েছে ‘প্রজেক্ট হেইল মেরি’। আর এই জনপ্রিয়তার পেছনে যে মুখে মুখে ছড়িয়ে পড়া ভালো লাগাই মূল কারণ। অ্যামাজন এমজিএম স্টুডিওজের ব্যানারে মুক্তি পাওয়া সিনেমাটি এখন পর্যন্ত স্টুডিওটির সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্র হিসেবে ইতিহাস গড়েছে। রায়ান গসলিং অভিনীত এই সিনেমায় কী আছে, যা বিশ্বব্যাপী দর্শক পছন্দ করছেন?


‘প্রজেক্ট হেইল মেরি’র শুরুতেই দেখা যায়, মহাকাশযানে হঠাৎ ঘুম ভেঙে জেগে ওঠেন গ্রেস (রায়ান গসলিং)। হামাগুড়ি দিয়ে ওঠার চেষ্টা করেন তিনি। ব্যাকগ্রাউন্ডে ভেসে আসা রোবটের কণ্ঠে শোনা যায়, তিনি সাময়িকভাবে স্মৃতি হারিয়েছেন। এরপর মহাকাশযানে তাঁর আসার কারণ খুঁজতে থাকেন।


অসরলরৈখিক বর্ণনায় এগিয়ে চলা সিনেমার একটা বড় অংশজুড়েই খুলতে থাকে গ্রেসের এই মহাকাশযানে আসার কারণ। গ্রেস যখন নিজের অতীত খুঁজতে থাকেন, তখন ফ্ল্যাশব্যাকে উঠে আসে পৃথিবীর করুণ চিত্র। একসময়ের মলিকুলার বায়োলজিস্ট গ্রেস আদতে এক হাইস্কুল শিক্ষক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও