আমাকে জামায়াতের ছাত্রী সংস্থার প্রোডাক্ট বলা হয়েছিল: তাসনিম জারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির পক্ষে পোস্ট দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব দীর্ঘ এক পোস্টে বলেছেন, এক সময় তাকে জামায়াতের ছাত্রী সংস্থার প্রোডাক্ট বলা হয়েছিল।
শুক্রবার (৮ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি কয়েকটি ঘটনা সামনে এনে জানিয়েছেন, ট্যাগিংয়ের রাজনীতি অভ্যুত্থানের সম্ভাবনা নষ্ট করে দেবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাসনিম জারার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
আমাকে একজন লিখেছেন, লেঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড। এই লাইনটা আমার খুব পরিচিত। ২০১৩ সালে যখন শাহবাগ আন্দোলন হয়, তখন স্লোগান উঠেছিল ‘একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর।’
আমি তখন এর প্রতিবাদ করে ফেসবুকে লিখেছিলাম যে একটি সভ্য সমাজে এমন স্লোগান গ্রহণযোগ্য নয়। এর জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগ বলে যে, ‘লেঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড’ এবং আমাকে জামায়াতের ছাত্রী সংস্থার প্রোডাক্ট হিসেবে চিহ্নিত করে। আমি কোথায় থাকি, কোথায় কাজ করি, সেটা খুঁজতে থাকে। বলে যে আমাকে ‘সাইজ করতে হবে’। তাদের একজন লিখেন যে, আমাকে ক্রসফায়ারে দিতে হবে।
আজকে আবার একই সুরে বলা হচ্ছে, ‘লেঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড।’ আরও বলছেন যে, আমি শাহবাগী, বাম, ইসলামবিদ্বেষী। তবে আজকে যারা আমাকে এসব মিথ্যা অপবাদ দিচ্ছেন, তারা ২০১৩ সালে ছিলেন নির্যাতিত।
- ট্যাগ:
- রাজনীতি
- অপবাদ
- কটাক্ষ করে পোস্ট
- তাসনিম জারা