You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ‘ব্ল্যাকআউট’ থাকার শঙ্কা

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৩৩ দিন। তবে বাংলাদেশের দর্শকদের জন্য বড় দুঃসংবাদ হতে পারে ‘ওয়ার্ল্ড কাপ ব্ল্যাকআউট’। গতকাল পর্যন্ত দেশের কোনো ব্রডকাস্টার বা সম্প্রচারকারী প্রতিষ্ঠান এই বিশ্ব আসরের সম্প্রচার স্বত্ব কিনতে না পারায় খেলা দেখা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিপুল পরিমাণ স্বত্বমূল্য, সীমিত বিজ্ঞাপন বাজার এবং ম্যাচের প্রতিকূল সময়ের কারণে এবার ফুটবলের এই মহাযজ্ঞ সরাসরি দেখানোর ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না দেশি চ্যানেলগুলো।

চার বছর আগে সরকারি চ্যানেল বিটিভি টেরেস্ট্রিয়াল স্বত্ব কিনেছিল। পাশাপাশি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টস ও জিটিভি স্বত্ব সংগ্রহ করে ৬৪টি ম্যাচই সরাসরি সম্প্রচার করেছিল। আর ডিজিটাল স্ট্রিমিংয়ের দায়িত্বে ছিল টফি।

তবে এবারের চিত্র ভিন্ন। বাংলাদেশে বিশ্বকাপের মিডিয়া স্বত্ব পাওয়া সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘স্প্রিংবক পিটিই লিমিটেড’ বিশাল অংকের অর্থ দাবি করায় এখন পর্যন্ত কোনো কূল-কিনারা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন