You have reached your daily news limit

Please log in to continue


কক্সবাজারের আকাশে ‘মিসাইল’ আকৃতির আলোর ঝলক

কক্সবাজার সমুদ্রসৈকতের পশ্চিম পাশে বঙ্গোপসাগরের ওপর দিয়ে আজ সন্ধ্যায় দ্রুতগতিতে দক্ষিণ দিকে (টেকনাফের দিকে) ছুটে গেছে ‘মিসাইল’ আকৃতির এক আলোর ঝলক। কয়েক মিনিটের মাথায় সেটি অদৃশ্য হয়ে যায়। সৈকতে দাঁড়ানো পর্যটকেরা মুঠোফোনে এই দৃশ্য ধারণ করে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আকাশের এক কোনায় বজ্রপাতের মতো আলোকরশ্মি ছড়িয়ে আছে। তার কিছুটা দূরে আলো ছড়িয়ে পূর্ব দিকে (টেকনাফের দিকে) দ্রুত ছুটতে থাকে ‘মিসাইল’ আকৃতির আলোর ঝলকটি। কয়েক মিনিটের মাথায় সেটি অদৃশ্য হয়ে যায়। দৃশ্যটি সৈকতে দাঁড়ানো পর্যটকের পাশাপাশি শহরের বাসিন্দারা বাসাবাড়ির ছাদে দাঁড়িয়েও প্রত্যক্ষ করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন