‘৩০ হাজার টাকার’ ড্রেসিং টেবিল কেনা হয় সাড়ে ৫ লাখ টাকা দিয়ে

প্রথম আলো প্রকাশিত: ০৮ মে ২০২৬, ২২:০৭

একটি ড্রেসিং টেবিলের বাজারদর ৩০ হাজার ৫০০ টাকা। কিন্তু সরকারি প্রকল্পের নথিতে সেই টেবিলের দাম দেখানো হয়েছে সর্বোচ্চ ৫ লাখ ৫০ হাজার টাকা। বাজারদরের তুলনায় প্রায় ১৮ গুণ বেশি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে আলোচিত বালিশ–কাণ্ডের পরে ড্রেসিং টেবিল কেনার এমন অবিশ্বাস্য হিসাব সামনে এসেছে।


মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের তদন্তে উঠে এসেছে, রূপপুর প্রকল্পের আবাসন ভবন ‘গ্রিন সিটি’তে আসবাব কেনাকাটায় বড় ধরনের অনিয়ম হয়েছে। শুধু ড্রেসিং টেবিল কেনাতেই ৩ কোটি ৩৩ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও