You have reached your daily news limit

Please log in to continue


কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন

রাজধানীর কদমতলীতে একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় ফোম কারখানাটিতে আগুন লাগে। ৬টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর এক বার্তায় জানায়, পরে আরও তিন ইউনিট যোগ হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা হতাহতের কোনো তথ্য জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন