কেন রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ এশিয়া?
দক্ষিণ এশিয়াজুড়ে বয়ে যাচ্ছে প্রাণঘাতী রেকর্ড তাপপ্রবাহ। তাপমাত্রা পৌঁছেছে বিপজ্জনক উচ্চতায়। ফলে ব্যাহত হচ্ছে কয়েকশ কোটি মানুষের দৈনন্দিন জীবন। এতে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এই অঞ্চলের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশে তাপমাত্রা মৌসুমি স্বাভাবিক মাত্রার অনেক উপরে উঠে গেছে; কোথাও কোথাও ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসে (১১৩-১২২ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছেছে বা অতিক্রম করেছে।
স্থানীয় জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী, পাকিস্তানে মঙ্গলবার তাপজনিত জটিলতায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেশী ভারতেও তাপপ্রবাহজনিত একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় নতুন নয়। বর্ষা-পূর্ব মৌসুমে এ অঞ্চলে তাপপ্রবাহ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে বিজ্ঞানী ও আবহাওয়া সংস্থাগুলো বলছে, সাম্প্রতিক তাপপ্রবাহের তীব্রতা, স্থায়িত্ব ও ভৌগোলিক বিস্তার নজিরবিহীন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- তাপপ্রবাহ
- বিপজ্জনক