You have reached your daily news limit

Please log in to continue


ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর ২০ পর্বতারোহী নিখোঁজ

ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপের মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরিতে আজ ভোরে বড় ধরনের অগ্ন্যুৎপাত হয়েছে। এতে প্রায় ১০ কিলোমিটার উঁচু পর্যন্ত ধোঁয়ার মেঘ ছড়িয়ে পড়ে। এরপর ২০ জন পর্বতারোহী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জন সিঙ্গাপুরের নাগরিক।

তাদের মধ্যে ২ জনের মৃত্যুর খবর পওয়া গেছে। উদ্ধার কর্মকর্তা ইওয়ান রামদানি জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থলে গেছে। তবে এখনো কেউ আহত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, নিখোঁজ সবাই পর্বতারোহী।

এর আগে বিজ্ঞানীরা আগ্নেয়গিরির তৎপরতা বেড়ে যাওয়ায় ১৭ এপ্রিল থেকে এলাকাটি পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করেছিলেন।

সরকারি ভূতত্ত্ব সংস্থার প্রধান লানা সারিয়া জানান, অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরি থেকে ঘন ধোঁয়া আকাশে উঠে যায় এবং বড় গর্জনের শব্দ শোনা যায়। কর্মকর্তারা জানিয়েছেন, আগ্নেয়গিরির ছাই উত্তর দিকে ছড়িয়ে পড়ছে। তাই আশপাশের আবাসিক এলাকা ও টোবেলো শহরের বাসিন্দাদের আগ্নেয় ছাই বৃষ্টির বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন