রবীন্দ্রজয়ন্তীর নানা আয়োজন
বিটিভি
সকাল ৯টায় থাকছে শিশুতোষ অনুষ্ঠান। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াসে নির্মিত হয়েছে অনুষ্ঠানটি। সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘গীতবিতান’। সন্ধ্যা ৬টায় কবিতা আবৃত্তির অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে বিশেষ আলেখ্যানুষ্ঠান, যেখানে উঠে আসবে কবিগুরুর জীবন, সাহিত্য ও সৃষ্টিচিন্তার নানা দিক। রাত ৯টায় থাকছে রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নাটক ‘সম্পত্তি সমর্পণ’। রাত ১০টায় প্রচারিত হবে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান। গাইবেন ফাহিম হোসেন চৌধুরী, বুলবুল ইসলাম, অনিরুদ্ধ সেনগুপ্ত, মেজবাউল আজম, অণিমা রায়, নির্ঝর, মেহনাজ, মহুয়া মঞ্জরি সুনন্দা ও মিলন দেব। রাত ১১টায় প্রচারিত হবে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।
চ্যানেল আই
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সকাল সাড়ে ৭টায় ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে থাকবে রবীন্দ্রসংগীতের আয়োজন। রাত ১টা ও সকাল ৯টা ৪৫ মিনিটে রয়েছে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় বিশেষ তৃতীয় মাত্রা ‘রবীন্দ্রনাথ প্রজন্ম থেকে প্রজন্মে’। অতিথি থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, দীপ্তি চৌধুরী ও নুসরাত সায়েম। বেলা ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে টেলিফিল্ম ‘স্ত্রীর পত্র’। পরিচালনায় অরুণ চৌধুরী। অভিনয়ে সামিয়া অথৈ, আরেফিন জিলানী, নুর আলম নয়ন, সুচনা শিকদার, বিমল ব্যানার্জি প্রমুখ। সন্ধ্যা ৬টায় রয়েছে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় প্রামাণ্য প্রতিবেদন ‘ডার্টিংটনে রবীন্দ্রনাথ’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় সংগীতানুষ্ঠান ‘আশা পুরাও তুমি এসো কাছে’।
দুরন্ত টিভি
সকাল ৭টায় প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের সংগীত ও নৃত্য নিয়ে নাটক ‘তাসের দেশ’। অংশগ্রহণে ফুলকি সংগঠনের শিশুশিল্পীরা। নির্দেশনা দিয়েছেন ওয়ার্দা রিহাব। সকাল ৯টা ৩০ মিনিটে এবং বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথের গান নিয়ে অনুষ্ঠান ‘মেঘের কোলে রোদ হেসেছে’। গেয়েছেন আনন্দী ঘোষ, রামিজা হাসান, দিন ইসলাম ইমরান, আরিবা জামান ও বিদ্যাস্তুতি সিংহ। বেলা ২টা এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দেখা যাবে ‘রবীর কিরণ’। বিশেষ এই আয়োজনে কবির বিখ্যাত কিছু কবিতার নাটকীয় উপস্থাপনা করেছে ‘কল্পরেখা’র শিশুরা। পরিচালনায় এ কে কমল। এ ছাড়া সকাল ৯টায় নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’ এবং রাত ১০টায় প্রচারিত হবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মাধো’ ও ‘ডাকঘর’।