You have reached your daily news limit

Please log in to continue


উৎপাদনের মাত্র ২৫% ধারণ ক্ষমতা হিমাগারে, আলু পচছে কৃষকের ঘরে

রংপুরে আলুর ভালো উৎপাদন হলেও দাম না পেয়ে কয়েক বছর ধরে লোকসান গুণছেন কৃষক। সেইসঙ্গে হিমাগারে সংরক্ষণের পর্যাপ্ত জায়গা না থাকায় বাড়িতে রাখা আলুতেও পচন ধরেছে। এতে উভয় সংকটে পড়েছেন তারা।

কৃষকরা বলছেন, বর্তমানে আলু উৎপাদনে খরচ বেড়েছে। কিন্তু সেই তুলনায় বাজারে দাম নেই। বাড়তি দামের আশায় ঘরে সংরক্ষণ করা আলুতে পচন ধরেছে। এখন প্রতি কেজি আলু আট থেকে নয় টাকা দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এতে প্রতি কেজি আলুতে সাত থেকে আট টাকা করে লোকসান হচ্ছে তাদের।

কৃষি বিভাগ বলছে, অনেক কৃষক আলু বিক্রি না করে হিমাগারে রাখতে চাইছেন কিন্তু জায়গা না থাকায় সেটি সম্ভব হচ্ছে না। রংপুরে মোট উৎপাদিত আলুর প্রায় ৭৬ শতাংশ সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন