গাড়ি আমদানিতে বড় ধস

কালের কণ্ঠ প্রকাশিত: ০৮ মে ২০২৬, ১১:০২

দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত চট্টগ্রাম বন্দরে গাড়ি আমদানিতে বড় ধরনের ধস নেমেছে। বিশ্ব অর্থনীতির অস্থিরতা, ডলারের উচ্চমূল্য এবং অভ্যন্তরীণ বাজারে চাহিদা কমে যাওয়ায় চলতি বছরের প্রথম তিন মাসে গাড়ি খালাসের পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় ৭৫ শতাংশ হ্রাস পেয়েছে। বিশেষ করে গত বছরের মার্চে যেখানে রেকর্ড পরিমাণ গাড়ি খালাস হয়েছিল, এবারের মার্চে তা নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। আমদানির এই নিম্নমুখী প্রবণতায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীরা।


​চট্টগ্রাম বন্দরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৫ সালে মোট ৩১টি জাহাজে করে ১৪ হাজার ১৬৪টি গাড়ি বন্দর দিয়ে দেশে এসেছিল। গত বছরের মার্চ মাসটি ছিল উল্লেখ করার মতো। শুধু ওই এক মাসেই আমদানিকারকরা বন্দর থেকে এক হাজার ৯৫৯টি গাড়ি খালাস করেছিলেন, যা ছিল একটি রেকর্ড। জানুয়ারি থেকে মার্চ—বছরের শুরুর এই তিন মাসেই মোট গাড়ি খালাস হয়েছিল তিন হাজার ৮৫৪টি।


গত বছর যেখানে মার্চ মাসে এক হাজার ৯৫৯টি গাড়ি খালাস হয়েছিল, সেখানে চলতি বছরের মার্চ মাসে গাড়ি খালাস হয়েছে মাত্র ৪৯৭টি। গত বছরের মার্চের তুলনায় এই বছরের মার্চে গাড়ি খালাসের পরিমাণ প্রায় ৭৫ শতাংশ কমে গেছে। সাধারণত জুন মাসে জাতীয় বাজেট পেশের আগে আমদানিকারকদের মধ্যে গাড়ি দ্রুত খালাস করার একটি তোড়জোড় থাকে, কিন্তু এবার সেই চিরচেনা ব্যস্ততা বন্দরে অনুপস্থিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও