এবার ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্কও বাতিল করলেন মার্কিন আদালত

www.ajkerpatrika.com আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৮ মে ২০২৬, ১০:১৮

মার্কিন বাণিজ্য আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের বিরুদ্ধে রায় দিয়েছেন। আদালত জানিয়েছেন, ১৯৭০-এর দশকের একটি বাণিজ্য আইনের অধীনে এই ধরনের ঢালাও শুল্ক আরোপের কোনো যৌক্তিকতা নেই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


ইউএস কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড (মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য আদালত) গতকাল বৃহস্পতিবার সেই সব ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে রায় দিয়েছেন, যাঁরা গত ২৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এই শুল্ককে চ্যালেঞ্জ করেছিলেন। রায়টি ২-১ ভোটে প্রদান করা হয়, যেখানে একজন বিচারক বলেছিলেন, বাদী ক্ষুদ্র ব্যবসায়ীদের এখনই এই মামলায় বিজয়ী ঘোষণা করা অকাল সিদ্ধান্ত হতে পারে।


ক্ষুদ্র ব্যবসায়ীরা যুক্তি দিয়েছিলেন, এই নতুন শুল্ক ছিল মার্কিন সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক সিদ্ধান্তকে এড়িয়ে যাওয়ার একটি প্রচেষ্টা। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট এর আগে ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’=এর অধীনে ২০২৫ সালে রিপাবলিকান প্রেসিডেন্টের আরোপিত শুল্ক বাতিল করে দিয়েছিলেন।


গত ফেব্রুয়ারির আদেশে ট্রাম্প ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ নম্বর ধারাটি প্রয়োগ করেছিলেন। এই ধারাটি মূলত মারাত্মক ‘লেনদেনের ভারসাম্য ঘাটতি’ সংশোধন করতে বা ডলারের আসন্ন অবমূল্যায়ন ঠেকাতে সর্বোচ্চ ১৫০ দিনের জন্য শুল্ক আরোপের অনুমতি দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও