টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন তাসকিন

ডেইলি স্টার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ০৮ মে ২০২৬, ০৯:৫৬

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। লম্বা সময় টেস্টে বিরতি কাটিয়ে এই টেস্টে অনুমিতভাবেই একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। 


শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হারলেও সমস্যা দেখছেন না শান্ত। স্পোর্টিং উইকেটে শুরুতে বড় রান করতে চান তারা। 


ঘাসের ছোঁয়া থাকা উইকেটে বাংলাদেশ নেমেছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। গতিময় তারকা নাহিদ রানার সঙ্গে একাদশে ফেরা তাসকিন আহমেদ ও বিসিএলে ভালো করা ইবাদত হোসেন জায়গা পেয়েছেন। বাইরে রাখা হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। ব্যাটিং লাইনআপে কোন বদল নেই। 


আগের রাতে হাঁটুর চোটে অভিজ্ঞ বাবর আজম ছিটকে যাওয়ায় পাকিস্তান দুই ব্যাটারকে অভিষেক করিয়েছে। অভিষেক হয়েছেন আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও