You have reached your daily news limit

Please log in to continue


আরব আমিরাতের যে দুই বন্দরে ঝুলছে উপসাগরের ভঙ্গুর বাণিজ্য লাইফলাইন

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে বুধবার একদিকে যেমন বাল্ক ক্যারিয়ার থেকে কনভেয়ার বেল্টের সাহায্যে নামানো হচ্ছিল খাদ্যশস্য, আরেকদিকে পাইপের মাধ্যমে অপরিশোধিত তেল যাচ্ছিল জেটি ঘেঁষে থাকা ট্যাংকারগুলোতে।

ডজনের পর ডজন পণ্যবাহী ট্রাক সারি বেঁধে দাঁড়িয়ে আছে বন্দরটির কাছে, বাইরে অপেক্ষায় আছে আরও। কাছেই সমুদ্রে নোঙর করা ছিল কসকো, গার্ডেনিয়াসহ বিভিন্ন কোম্পানির বড় বড় জাহাজ, তাদের মাঝখানে ছোট ছোট সার্ভিস নৌকা ছোটাছুটি করছিল।

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, যুদ্ধের কারণে ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ার পর এই ফুজাইরা আর পূর্বাঞ্চলীয় আরেক বন্দর খোর ফাক্কান-ই হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক লাইফলাইন। এই দুই বন্দর দিয়েই সরাসরি ভারত মহাসাগরে যাওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন