You have reached your daily news limit

Please log in to continue


২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু

দীর্ঘ ২১ দিন বন্ধ থাকার পর অবশেষে উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। 

আজ শুক্রবার (৮ মে) সকাল থেকে চট্টগ্রামের এই শোধনাগারটিতে পুনরায় পরিশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আমদানিতে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, নতুন চালান আসার মাধ্যমে তার অবসান ঘটল।

গতকাল ​বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৫টার পর থেকেই রিফাইনারির ভেতরে যান্ত্রিক কর্মতৎপরতা শুরু হয়।

তবে প্রাথমিক কারিগরি সমন্বয় ও নিরাপত্তার খাতিরে প্রথম কয়েক ঘণ্টা সীমিত পরিসরে কার্যক্রম চালানো হয়। শুক্রবার সকাল থেকে পুরোদমে উৎপাদন শুরু হওয়ার খবর নিশ্চিত করেছেন ইস্টার্ন রিফাইনারি পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

​ইস্টার্ন রিফাইনারি পিএলসির উপমহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান জানান, বর্তমানে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। শুরুতে যান্ত্রিক কিছু সমন্বয়ের প্রয়োজন হয় বলে গতি কিছুটা কম রাখা হয়েছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে এই উৎপাদন মাত্রা আরো বাড়ানো হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন