ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ইস্রাফীল

ডেইলি স্টার প্রকাশিত: ০৮ মে ২০২৬, ০৮:৫৮

উপাচার্য নিয়োগের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইস্রাফীল বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।


রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের অনুমোদনের পর বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।


যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ইস্রাফীল।


১৯৬৪ সালের ৫ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম নেন অধ্যাপক ইস্রাফীল। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস (সম্মান) ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯১ সালে ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও