You have reached your daily news limit

Please log in to continue


৭ মার্চের ভাষণ বাজানো: দুই মাস পর জামিনে কারামুক্ত ইমি

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ (ইমি)। গ্রেপ্তারের দুই মাস পর আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

কারাগারের জেলার শিরিন আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। বেলা পৌনে তিনটার দিকে তিনি প্রথম আলোকে বলেন, সকালে জামিনের কাগজপত্র কারাগারে এলে তা যাচাই–বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়।

চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে নয়টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজসহ কয়েকজন। রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল তাতে বাধা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন