জিনসের পকেটে এই ছোট্ট ধাতব বোতাম থাকে কেন

প্রথম আলো প্রকাশিত: ০৭ মে ২০২৬, ১৪:১৩

জিনস বা ডেনিম প্যান্টের পকেটে ছোট্ট এই ধাতব বোতামগুলো থাকে কেন, তা জানতে হলে আগে জানতে হবে জিনসের ইতিহাস। আজ স্টাইলের জন্য যে জিনস পরি, এর জন্ম হয়েছিল মূলত খনিশ্রমিক ও কঠোর পরিশ্রমী মানুষদের জন্য।


আঠারো শতকের দিকে যুক্তরাষ্ট্রে সোনার খনি আর রেলপথ তৈরির কাজ ব্যাপকভাবে শুরু হয়। তখন শ্রমিকেরা এক বড় সমস্যায় পড়েন।


খনির ভেতরের পরিবেশ আর দিনভর কঠোর পরিশ্রমের ফলে তাঁদের সাধারণ প্যান্টগুলো খুব দ্রুত ছিঁড়ে যেত। এই কঠিন কাজের জন্য এমন এক বিশেষ পোশাকের প্রয়োজন ছিল, যা সহজে ছিঁড়বে না এবং অনেক দিন টিকবে।


ডেনিম নামটির উৎপত্তি যেভাবে


সেই চিন্তা থেকে নতুন ধরনের প্যান্ট তৈরি করেন যুক্তরাষ্ট্রের লিভাই স্ট্রাউস নামের এক কাপড় ব্যবসায়ী। তিনি খেয়াল করেন, সাধারণ সুতি বা লিনেনের প্যান্ট খনির পরিবেশে টিকছে না।


তখন তিনি ফ্রান্সের নিম শহরের একধরনের শক্ত সুতার কাপড় দিয়ে প্যান্ট বানাতে শুরু করেন। এই কাপড়কে বলা হতো ‘সার্জ দে নিম’। মানুষের মুখে মুখে ছোট হয়ে পরবর্তী সময়ে এই ‘দে নিম’ থেকেই আজকের ‘ডেনিম’ শব্দটি এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও