You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্রের উৎসবে সেরা হল বাংলাদেশি প্রামাণ্যচিত্র ‘রেশমা’

যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে 'কানেক্টহার ফিল্ম ফেস্টিভালে' সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের প্রামাণ্যচিত্র ‘রেশমা: আ স্ট্রাগল ফর আইডেন্টিটি’।

প্রামাণ্যচিত্রটি 'উইমেন অ্যান্ড ওয়ার্ক' ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। গত ১ ও ২ মে অস্টিনের স্ট্রিট থিয়েটারে দুই দিনব্যাপী হয় এই উৎসব। সমাপনী দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

পুরস্কার প্রাপ্তির খবরে উছ্বাস প্রকাশ করে নির্মাতা সুরাইয়া তাছনিন সাথী বলেন, “আমি ভাষা হারিয়ে ফেলেছি। 'কানেক্টহার' ফেলোশিপের ফিল্ম ক্লাসে প্রথম যখন সিনেমা তৈরির পাঠ নিচ্ছিলাম, তখন ভাবিনি প্রথম সিনেমাতেই এমন অর্জন আসবে। এই ফেলোশিপ এবং দীর্ঘ এক বছরের সাধনা আজ সার্থক হলো। আমার মেন্টর নভেরা হাসান নিক্কণ এবং আমার মা কহিনুর বেগমের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হত না।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন