You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করল অস্ট্রেলিয়া, খেলা কবে

বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। জুন মাসে বাংলাদেশ সফরে এসে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে ৯, ১১ ও ১৪ জুন।

এরপর দুই দল চট্টগ্রামে যাবে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। ১৭, ১৯ ও ২১ জুন তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে।

বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ শেষ করেই বাংলাদেশে আসবে তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন