You have reached your daily news limit

Please log in to continue


খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিরার ভোর ৬টার দিকে পানছড়ির ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ।

নিহত মো. ইমন হোসেন (২৫) পানছড়ির মোহাম্মদপুরের রুহুল আমিনের ছেলে।

ইউপিডিএফ গণতান্ত্রিকের সংগঠক অমর চাকমা বলেন, “নিহত ইমন হোসেন আমাদের দলের সহযোগী সদস্য। নিরাপত্তাজনিত কারণে তিনি বাড়িতে অবস্থান করতেন না। তবে বুধবার রাতে তিনি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে বাড়িতে যান।

“সকালে বের হয়ে ঘরের সামনে হাঁটাহাঁটি করার সময়, ইউপিডিএফের (প্রসিত) সশস্ত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন