ইয়াবা, কুশ ও কেটামিনের মতো মাদক তৈরি হচ্ছে ঢাকায় ‘মিনি ল্যাবে’, চক্রে বিদেশিরাও

প্রথম আলো প্রকাশিত: ০৭ মে ২০২৬, ১১:১৫

অস্ত্রোপচারের আগে রোগীদের চেতনানাশক ওষুধ হিসেবে তরল কেটামিন ব্যবহার করা হয়। এই ওষুধ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া বিক্রি নিষেধ। এই তরল কেটামিন বিশেষ প্রক্রিয়ায় পাউডারে রূপান্তর করে এখন মাদক হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর সেই কাজ হচ্ছে ঢাকায় বসে।


‘মিনি ল্যাব’ স্থাপন করে এমন মাদক তৈরির চক্র সম্প্রতি ধরা পড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে। গত ২৫ মার্চ উত্তরার একটি বাসায় চালানো সেই অভিযানে চীনের তিন নাগরিককে গ্রেপ্তারও করা হয়। তাঁদের কাছে তরল কেটামিন সরবরাহের অভিযোগে গ্রেপ্তার করা হয় দুজন ওষুধ বিক্রেতাকে।


মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এই চক্র মাদক তৈরি করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া, দুবাই ও শ্রীলঙ্কায় পাঠাত। তারা ‘অর্ডার’ নিত ডার্ক ওয়েবে। লেনদেন চলত ক্রিপ্টো কারেন্সিতে।


শুধু কেটামিনই নয়, রাজধানী ঢাকা ও এর আশপাশে মিনি ল্যাব বসিয়ে বিভিন্ন ধরনের মাদক তৈরি করছে, এমন আরও তিনটি চক্রের সন্ধান সম্প্রতি পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।


অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, গত চার মাসের ব্যবধানে ঢাকায় ভয়ংকর অপ্রচলিত মাদক কুশ ও কেটামিনের ল্যাব পাওয়া গেছে। ইয়াবার সঙ্গে বিভিন্ন ধরনের রাসায়নিক মিশিয়ে নতুন ধরনের ইয়াবা তৈরির একটি কারখানারও সন্ধান পাওয়া গেছে। এর বাইরে একটি মদের ল্যাবও পাওয়া গেছে, যেখানে ভেজাল মদ তৈরি করা হচ্ছিল। সব কটি চক্রকে শনাক্ত করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও