You have reached your daily news limit

Please log in to continue


এবার লঞ্চের ভাড়া বাড়াল সরকার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের পর এবার লঞ্চের ভাড়া বাড়িয়েছে সরকার।

নৌপরিবহন মন্ত্রণালয় অভ্যন্তরীণ নৌ-চলাচলের ভাড়া সংশোধন করে গতকাল মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করে। আজ বুধবার প্রজ্ঞাপনটি প্রকাশ্যে আসে।

এতে বলা হয়েছে, নতুন ভাড়া মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে।

নতুন হিসাব অনুযায়ী, যেকোনো রুটে লঞ্চের সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অভ্যন্তরীণ নৌ-পরিবহন বিধিমালা ২০১৯ অনুযায়ী ভাড়া সংশোধন করা হয়েছে।

সংশোধিত হার অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটারের জন্য লঞ্চ ভাড়া প্রতি কিলোমিটারে ১৮ পয়সা বাড়ানো হয়েছে। অর্থাৎ, আগের ২ টাকা ৭৭ পয়সা বেড়ে ২ টাকা ৯৫ পয়সা হয়েছে।

১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ভাড়া ১৪ পয়সা বাড়ানো হয়েছে। অর্থাৎ, ২ টাকা ৩৮ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন