রোহিঙ্গা ক্যাম্পে ২৪ ঘণ্টায় ২ খুন, এবার ‘নবী ডাকাতের’ ভাইকে হত্যা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ২৩:৫৯
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ২৪ ঘণ্টায় দুই ব্যক্তি খুন হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যার দিকে খুন হয়েছিলেন আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশনের-এআরও প্রধান কেফায়েত উল্লাহ হালিম। তার নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীটি ‘হালিম বাহিনী’ নামে ক্যাম্পে পরিচিত।
এ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে বুধবার দুপুরে খুন হন মোহাম্মদ কামাল নামে আরেক ব্যক্তি। তিনি আরাকান রোহিঙ্গা আর্মির-এআরএ প্রধান নবী হোসেনের ছোট ভাই। তিনি ক্যাম্পের একজন ‘কমিউনিটি নেতা’ হিসেবেও পরিচিত ছিলেন।