মূল্যস্ফীতির নতুন চাপ: গ্রাম ও শহরের সংকট একসঙ্গে দেখতে হবে
প্রথম আলো
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ২৩:৪২
গত এপ্রিল মাসের মূল্যস্ফীতির তথ্য আমাদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি এপ্রিলে ৯ দশমিক শূন্য ৪ শতাংশে উঠেছে, যা মার্চে ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতি কমার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সেটি এখনো স্থিতিশীল হয়নি। বরং এপ্রিলের তথ্য দেখাচ্ছে, মূল্যচাপ আবার কিছুটা বেড়েছে।
খাদ্য মূল্যস্ফীতিও মার্চের ৮ দশমিক ২৪ শতাংশ থেকে বেড়ে এপ্রিলে ৮ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে। একই সঙ্গে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক শূন্য ৯ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৫৭ শতাংশ হয়েছে। এর মানে চাপটি শুধু চাল, ডাল, তেল, মাছ, মাংস বা সবজির বাজারে সীমাবদ্ধ নয়; বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা, পরিবহন, পোশাক, জ্বালানি-সম্পর্কিত খরচসহ জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রেই ব্যয় বেড়েছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- মূল্যস্ফীতি